Saturday, September 26

এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

‘পুনরুত্থানের বছর’ (Year of Resurrection) স্লোগানকে সামনে রেখে এনআরবি ব্যাংক পিএলসির ‘ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান।

এতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং অতিরিক্ত ও উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা দল, সকল শাখা ও উপ-শাখা ব্যবস্থাপক এবং বিভাগীয় প্রধানগণ সরাসরি অংশ নেন।

সভায় ২০২৬ সালের এ পর্যন্ত অর্জনসমূহের বিশদ মূল্যায়ন করা হয়। পাশাপাশি চলতি বছরের বাকী সময়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং পরিপালন বিধিমালা (Compliance Rules) কঠোরভাবে অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন পরিচালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *