Thursday, September 17

কুষ্টিয়ায় তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি কাওসারুজ্জামানের বাবার রুহের মাগফিরাতে দোয়া

|| কুষ্টিয়া প্রতিনিধি ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ কাওসারুজ্জামানের পিতা মরহুম আব্দুল বাতেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৬ সেপ্টেম্বর (বুধবার) কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, ইবি শাখার সেক্রেটারি খন্দকার আরিফসহ ইবি ও কুষ্টিয়া শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া পরিচালনা করেন ইবি তালাবায়ে আরাবিয়ার সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আব্দুস সালাম আইয়ুবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *