Sunday, September 13

ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপের কাছে একটি কনটেইনারবাহী বাণিজ্যিক জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৫টার দিকে হেঙ্গাম দ্বীপ ও শিব দেরাজ গ্রামের কাছাকাছি জলসীমায় ঘটনাটি ঘটে।

কেশমের গভর্নর হোসেইন আমিরতেইমৌরি ইরানের বার্তা সংস্থা তাসনিমকে জানান, জলসীমায় জাহাজটিতে একটি বিস্ফোরক বস্তু আঘাত হানে। তার দাবি, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু’র ছোড়া বিস্ফোরক বস্তুতেই জাহাজটি আক্রান্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং চারজন আহত হন।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে তদন্ত শেষে পরবর্তী তথ্য জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *