
|| বিনোদন ডেস্ক ||
মায়ের জন্মদিনে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জীবনে নিজের অর্জন ও সাফল্যের পেছনে মূল শক্তি হিসেবে মায়ের দোয়া ও আশীর্বাদকে স্মরণ করেন তিনি।
মায়ের সাথে একটি ছবি প্রকাশ করে অপূর্ব লেখেন, ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসা ও স্নেহের আঁচল তাঁকে সবসময় আগলে রেখেছে। জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান এবং নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করার মতো সাধ্য তাঁর নেই বলেও উল্লেখ করেন এই অভিনেতা।
মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান, যেন মায়ের মুখের এই নির্মল হাসি চিরকাল বজায় থাকে। সামাজিক মাধ্যমে প্রকাশের পর ভক্ত ও শুভানুধ্যায়ীরাও অপূর্বর মায়ের জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।
