Saturday, August 22

ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় ‘ক্লেমন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||

ঠাকুরগাঁওয়ের ভেড়ভেড়ী আলিম মাদ্রাসায় আকিজ গ্রুপের জনপ্রিয় ফুড প্রোডাক্ট ‘ক্লেমন’-এর উদ্যোগে ‘এক লক্ষ্যে এক লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং ১৫ নম্বর দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি। এছাড়া আকিজ গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক এবং শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

পরিবেশবান্ধব এই আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকিজ গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে দেশের সামগ্রিক কল্যাণার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *