Tuesday, August 18

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই প্রধান চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

রাজস্ব ব্যবস্থা এবং কর প্রদান নিয়ে জনগণের মধ্যে বিদ্যমান বিভ্রান্তি দূর করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় খাতগুলোতে নিশ্চিতভাবেই অর্থ ব্যয় করা হবে। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “সরকারের মূল লক্ষ্য পেছনে ফিরে যাওয়া নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।”

রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ সম্পদ সংস্থানের কৌশল নির্ধারণে দিনব্যাপী এ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *