Tuesday, August 11

কুড়িগ্রামে শহিদুল হত্যাকাণ্ড: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের খামার আন্ধারীঝার গ্রামে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুকুর আলী, আলম ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের ছেলে হৃদয় মিয়া, সমাজসেবক মোস্তাফিজুর রহমান রিপনসহ স্থানীয়রা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মাছ ধরার কোচের আঘাতে শহিদুল ইসলাম নিহত হন। ঘটনার দিনই মারামারি ও হত্যার সঙ্গে জড়িত অভিযোগে দেশি অস্ত্রসহ ১৭ জনকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরবর্তীতে তাদের কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *