
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।
গণসমাবেশে প্রধান অতিথির পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও টিম লিডার (মনিটরিং সেল, নাগেশ্বরী) এ্যাডভোকেট বজলুর রশীদ পিপি। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি আহ্বায়ক আবুল কাশেম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকসহ বিভন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠন ও জনগণের গণতান্ত্রিক অধিকার সুসংহত করার আহ্বান জানান। এতে উপজেলা ও পৌর শাখা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।
