
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুরে স্বামীকে গলা কেটে হত্যার দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্ত্রী সেলিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার ভাগ্নি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত স্ত্রী সেলিনা আক্তার উপজেলার গালা ইউনিয়নের কদমতলা গ্রামের জনাব আলীর মেয়ে। তার বিরুদ্ধে হরিরামপুর থানায স্বামী হত্যার দায়ে ৩০২/৩৪পেনাল কোড ধারায় মামলা দায়ের হয়। মামলা নাম্বার ২(২)১৩।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি ম মুহাম্মদ আফজাল হোসাইন।
তিনি জানান, পলাতক আসামি দীর্ঘদিন সৌদি আরবে থাকার পরে দুই মাস পূর্বে সে বাংলাদেশে এসেছে বলে জানতে পারি। গতকালই আমরা তার সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাই এবং রাতেই তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে আসামিকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে তাকে আদালতের সোপর্দ করা হয়।
তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক বিশ্বাস জানান, ২০১১ সালের প্রথম দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তখন আমি প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হই। হত্যাকাণ্ডে নিহত স্বামী একজন ভালো মানুষ ছিলেন। সে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তবে যতটুকু জানা গেছে, তার স্ত্রী সেলিনা আক্তার পরকীয়ায় লিপ্ত ছিলেন। স্বামীকে তার পরকীয়া প্রেমে বাঁধা মনে করায় রাতের আঁধারে স্বামীকে গলা কেটে হত্যা করে। সেই মামলার রায় তার মৃত্যুদন্ড সাজা হয়।
