
|| নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
জানা গেছে, বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক বিষয়াবলী এবং চলমান উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াশয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হতে পারে।
