Saturday, July 18

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৪

ত্রাণ তহবিল গঠন ও বিতরণ:

ফেনী জেলায় ১৯৮১ সালের ১২ এপ্রিল একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ও টর্নেডো আঘাত হানে। সে টর্নেডো ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুকুরের পানি, টিউবওয়েলের মাথা, একতলা বিল্ডিং এর ছাঁদ, টিন সেটের বাড়ির টিন, অনেক বড় বড় গাছ গাছালি, কে যেন ওঠিয়ে নিয়ে গিয়েছে। মানুষের ঘরবাড়ি পশু পাখি সব মেসাকার।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বিদেশে সফরে ছিলেন। এই সংবাদ পাওয়ার সাথে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন, সাথে ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বাসায় পাঠিয়ে দিয়ে তিনি বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় এলাকায় আসেন। তিনি স্বচক্ষে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখলেন, মানুষকে সান্ত্বনা দিলেন, সহযোগিতাযর আশ্বাস দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনসমূহ তাদের সাধ্য অনুযায়ী দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেন। অন্যদের মতো আমরা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে একটি ত্রাণ তহবিল বিল গঠন করি।

আমরা দলবদ্ধভাবে ফেনীর শহর থেকে গণ কালেকশন শুরু করি। বিশেষ করে আজকের এই দিনে আমাদের ভাই একরামুল হককে স্মরণ করতে হয়। কালেকশনে তার কৌশল ও ভূমিকা ছিল সবচেয়ে বেশি। সে ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে গিয়ে দূরপাল্লার গাড়িতে উঠে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের বিবরণ প্রদান করে সাহায্যের জন্য আবেদন করতেন। প্রত্যেক গাড়ির যাত্রীদের থেকে বেশ ভালো টাকা সাহায্য করা হতো। আমাদের একটি ভালো ত্রাণ তহবিল গঠন হয়ে গেল।

এবার ত্রাণ বিতরণের কার্যক্রম: তখনকার সময়ে মানুষের চাহিদা মোতাবেক আমরা বিভিন্ন ধরনের জিনিস ত্রাণ হিসেবে বিতরণ শুরু করলাম। বিশেষ করে ছাত্রদের জন্য বই খাতা কলম, সাধারণ মানুষের জন্য চিড়া, মুড়ি, গুড় এবং মোমবাতি দিয়াশালায় ও নগদ টাকা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করি। (চলবে ইনশাল্লাহ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *