বৃহস্পতিবার, জুন ২৫

নাগেশ্বরীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে।

‎বুধবার (২৪ জুন) সকাল ১১টায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতরন করা হয়।

‎উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫শত জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার ফ্লো মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয় এবং উপজেলা মৎস্য অফিসার শাহাদাৎ হোসেনের আয়োজনে ইউনিয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়ের) আওতায় ৩জন মৎস্য চাষীকে মাছের খাদ্য, খৈল ও শাক সবজির চারা বিতরণের করে।

‎বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপি সদস্য সচিব আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া, বিভিন্ন এলাকার উপকারভোগি কৃষকসহ স্থানিয় সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *