বৃহস্পতিবার, জুন ১৮

জাতীয় ফল মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “বর্তমান সরকারের প্রতিশ্রুতি—৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, বুক ভরে শ্বাস নেবে আমাদের সন্তান-সন্ততি” স্লোগানে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬।

বৃহস্পতিবার (১৮ জুন) মেলার উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস উদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র নাথ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম ভূঁইয়া, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *