রবিবার, জুন ১৪

ভারতীয় হাইকমিশনারের বিতর্কিত বক্তব্য এবং পুশইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

ভারতের নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘু মুসলমানদের ওপর অব্যাহত নির্যাতন, সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। একই সাথে জোরালো কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ভারতীয় হাইকমিশনারকে ঢাকা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৪ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রতিবেশী রাষ্ট্রে ক্ষমতার পটপরিবর্তন যাই হোক না কেন, নিরীহ মুসলিমদের ওপর অব্যাহত নিপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া সুনির্দিষ্ট কারণ ছাড়া সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশইনের যে অপচেষ্টা চলছে, তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ।

সম্প্রতি বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ‘দুই দেশ এক হওয়ার’ এবং ‘ভারত ও বাংলাদেশের ১৪০ কোটি ও ২০ কোটি মানুষ মিলে ১৬০ কোটির বিশ্বশক্তিতে পরিণত হওয়ার’ বক্তব্যের কঠোর সমালোচনা করা হয় বিবৃতিতে। নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশকে একীভূত করার মতো এমন মন্তব্য মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই বক্তব্য একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত। তারা বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে উক্ত হাইকমিশনারকে ভারত সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করতে বাধ্য করার দাবি তোলেন।

এছাড়াও যৌথ বিবৃতিতে সাম্প্রতিক সময়ে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সনাতন কমপ্লেক্সে বৃহৎ রামমূর্তি নির্মাণের বিষয়ে তীব্র সমালোচনা ব্যক্ত করা হয়। পরিশেষে, ফিলিস্তিনের মজলুম মুসলমানসহ ইরান, ভারত, লেবানন ও বিশ্ব মুসলিমের ঐক্য, সম্প্রীতি ও শান্তি কামনা করেন নেতৃদ্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *