বৃহস্পতিবার, জুন ৪

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

জাতিসংঘের সাধারণ পরিষদের ঐতিহাসিক ৮১তম অধিবেশনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ নির্বাচনে জয়লাভের পর তিনি দেশে ফিরলেন। আজ সকালে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করলে পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এর আগে গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র সরাসরি ভোট প্রদান করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করে গৌরবোজ্জ্বল জয় ছিনিয়ে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

অধিবেশনে ড. খলিলুর রহমান মোট ৯৯টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। বিশ্বমঞ্চে বাংলাদেশের এই বিশাল কূটনৈতিক সাফল্য এবং পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক অঙ্গনে এমন নেতৃত্বপ্রাপ্তি দেশের ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *