শনিবার, মে ২

দেশজুড়ে সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর ঢাকাসহ দেশের সকল থানাকে অবিলম্বে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তিনি এই কড়া নির্দেশ প্রদান করেন।

থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত সকল পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ সেবাগ্রহীতাদের পুলিশি সেবা প্রদানের জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *