শুক্রবার, মে ১

ইবি তালাবায়ে আরাবিয়ার সাপ্তাহিক তালিমি সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নিয়মিত সাপ্তাহিক তালিমি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র সংগঠনটির শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হুমাইদির সুশৃঙ্খল সঞ্চালনায় এ সভা সম্পন্ন হয়। ইসলামী জ্ঞানচর্চা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক চরিত্র গঠনে তালিমি সভার গুরুত্ব তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, শাখা সেক্রেটারি এস এম শামীম এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আহসান হাবীব মন্ডল, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ খান আল আমিন, এবং সহ-অর্থ সম্পাদক মোঃ আশিকুর রহমান।

সভায় শাখা নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *