সোমবার, এপ্রিল ২৭

তাড়াইলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি সভাপতির মতবিনিময়

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি এবং বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুকসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ সময়ব্যাপী এই আলোচনায় তাড়াইলের সার্বিক উন্নয়ন, পৌরসভা বাস্তবায়ন, শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি স্থাপন এবং উপজেলার সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বিএনপি সভাপতি সারোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আমরা সবাই তাড়াইলের সন্তান; তাই তাড়াইলকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানিয়ে উপজেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

পরে উপস্থিত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা তাড়াইলের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। মাগরিবের পর শুরু হওয়া এই মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে রাত ১০টায় সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *