রবিবার, এপ্রিল ২৬

নাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধভাবে হামলা চালিয়ে এক বসতবাড়ী দখলে নেওয়ার চেষ্টা এবং ‎বিভিন্নভাবে হুমকির অভিযোগ উঠেছে ফজর আলী গং এর বিরুদ্ধে। নাগেশ্বরী পৌরসভার বানুর ‎খামার এলাকায় এ ঘটানা ঘটে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে মহির উদ্দিনের পুত্র ফজর আলী সহ কিছু ‎ভুমিদস্যুরা জোরপূর্বক জমি অবৈধভাবে দখল করে। ভুত্তভোগী ফজলুল হক, ফরিদুল ইসলাম ও
‎প্রতিবন্ধি জাহাঙ্গীর আলম বলেন, ৫৬ বছর থেকে বসতভিটার জমি ভোগদখল করে আসছি আমারা।

‎সেই বসতভিটা জমিতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করে
‎আসছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করতে গেলে সন্ত্রাসী দ্বারা বাধা প্রদান করে, শুধু তাই ‎নয় আমার বাড়ীতে হামলা করে আমার মা ও মেয়েকে আবরুদ্ধ করে রাখে হামলাকারীর নেতা ফজর আলী ‎গং। বর্তমানে বাড়ীতে প্রবেশ করতে দিচ্ছে না বলেও জানান পরিবারটি।

তারা অবৈধভাবে জমি ‎দখলের চেষ্টা চালায় এবং টিন দিয়ে আমার জায়গা অবৈধভাবে দখল করে আমাদের ইট দিয়ে দেয়াল ‎তৈরী করে। এ বিষয়ে এলাকায় কয়েক বার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এ ব্যাপারে ‎কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল ‎জামান জানান, এ বিষয় কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা ‎নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *