শুক্রবার, এপ্রিল ২৪

দৌলতপুরে গলায় ফাঁসি দিয়ে এক বৃদ্ধার আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে ছকিনা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। পরিবারের দাবি হত্যা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ।

মৃত. ছকিনা বেগম দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তুলন্ড গ্রামের মৃত বরকত মোল্লার স্ত্রী। তার বাবার বাড়ি পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে। স্বামী মারা যাওয়ার পর ছকিনা বেগম , তার ছেলে ও ছেলের বউ নিয়ে থাকতেন এই বাড়িতে।

নিহতের ছেলে মোঃ মিন্টু মোল্লা বলেন, সকালে আমি অন্যের বাড়িতে কাজের জন্য যাই। আমার স্ত্রী সন্তানও বাড়িতে ছিলো না। আমার ছোট কাকা আছুর উদ্দিন মোল্লার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছিল। আমার দাবি মাকে তিনি মেরে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার এসআই মোঃ নয়ন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর বিষয়ে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *