সোমবার, এপ্রিল ২০

‎হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেপ্তার ৩

‎|| ‎সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

‎‎মানিকগঞ্জের হরিরামপুরে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (‎১৫ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ধূকশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের  সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১)  ও একই গ্রামেরই প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।

‎পুলিশ সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান হতে খুলি চুরি হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির দায়ে শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদি হয়ে বুধবার হরিরামপুর থানায় গ্রেপ্তারকৃত তিনজনের নাম উল্লেখ করে ২৯৭/৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৫। ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‎এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে, বৃহস্পতিবার আসামি আদালত পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *