সোমবার, মার্চ ৩০

মানিকগঞ্জে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

২০২৬ সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে আগ্রহী হজযাত্রীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩০ মার্চ) মানিকগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় হজের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন আচরণবিধি, স্বাস্থ্যসেবা এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

অংশগ্রহণকারী হজযাত্রীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে তাঁদের প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নাজমুল হাসান খান। তিনি বলেন, হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সঠিকভাবে হজ পালনের জন্য পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ হজযাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রতন পারভেজ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ মুরসালিন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ডা. ফারুক হোসেন, কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম এবং আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, হজযাত্রীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *