সোমবার, মার্চ ৩০

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর জেদ্দা শাখার নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জানা গেছে, সফরকালে তিনি তাঁর সহধর্মিণীসহ পবিত্র ওমরাহর বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

গতকাল ঢাকা ত্যাগের পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *