
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উত্তর সাথী শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) নাগেশ্বরী সরকারী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নাগেশ্বরী পৌর মেয়র প্রার্থী লন্ডন প্রবাসী এম. মাসুদ রহমান মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ডা.আমিনুল ইসলাম, অধ্যাপক খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান বক্তারা।
