
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
তুরস্কভিত্তিক দাতব্য সংস্থা ডোনার রিবাটের আর্থিক সহযোগিতায় মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও সিংগাইর উপজেলায় শতাধিক অজুখানা ও টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিবাটের প্রতিনিধি দলের সদস্য মেহমেদ কিলিক ও শেহপেদ আহমেদ।
এ সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, মাওলানা লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং ধর্মীয় কার্যক্রমে অজুর সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ স্থানে অজুখানা স্থাপন এবং টিউবওয়েল বসানো হবে, যা স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
এ উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইবনে সিনা ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জাহিদুর রহমান। তাঁর উদ্যোগেই কার্যক্রমটি শুরু হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সুস্থ ও কল্যাণমুখী পরিবেশ গড়ে তুলতে সহায়ক। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
