মঙ্গলবার, এপ্রিল ২১

ভুরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পাথরডুবি ইউনিয়ন থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সুপারি বোঝাই বস্তার ভেতর থেকে সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে মাহমুদা বেগম নামে এক নারীকে আটক করা হয়। তিনি সুপারি ভর্তি বস্তা নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। একই সঙ্গে অটোরিকশার চালককেও সহযোগী হিসেবে আটক করে পুলিশ।

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *