সোমবার, এপ্রিল ২০

বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। নিজ জেলায় এটিই তাঁর প্রথম সরকারি সফর হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বগুড়া অবস্থানকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের উদ্বোধনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী রাষ্ট্রীয় সকল আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৬টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় পুরো রুট এবং অনুষ্ঠানস্থলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *