Friday, September 25

সুবিপ্রবি’র উন্নয়ন নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে কৌশলগত সংলাপ

|| নিজস্ব প্রতিবেদক ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ভবিষ্যৎ উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে এক কৌশলগত সংলাপ (Strategic Dialogue) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বক্তব্যকালে তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের নানা দিক তুলে ধরে একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাকির হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শায়লা নাজনীন।

সংলাপে বক্তারা নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ, গবেষণার পরিধি সম্প্রসারণ এবং আধুনিক সুবিধা সংবলিত স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব ও তাগিদ দেন। অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *