শুক্রবার, এপ্রিল ২৪

সিরাজগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শিয়ালকোল আদর্শ নার্সিং কলেজ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এমডি মহসীন আলমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মনিরুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. সবুজ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুস সালাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, আদর্শ কলেজ অব নার্সিং-এর ব্যবস্থাপনা পরিচালক এনামুল কবির খান, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক আখতার হোসেন হিরন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম এবং মহিলা সম্পাদিকা আফরোজা সুলতানা রিনা।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা শাখার পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি এবং পল্লী চিকিৎসকদের মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *