রবিবার, জুন ২৮

শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আশুরার তাৎপর্য ও কারবালার রক্তাক্ত ইতিহাস আমাদের কেবল শোক প্রকাশের মাধ্যম নয়, বরং তা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের চূড়ান্ত প্রেরণা। শোহাদায়ে কারবালার সেই মহান ও ত্যাগের চেতনাই আগামী দিনে সমাজে এক পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের মূল চালিকাশক্তি হতে পারে। সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে কীভাবে জীবন উৎসর্গ করতে হয়, কারবালার প্রান্তর উম্মাহকে সেই শিক্ষাই দিয়ে গেছে। আজ মুসলিম উম্মাহর মুক্তির একমাত্র পথ হলো ইসলামী আদর্শের দিকে ফিরে আসা এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ
আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালার শিক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীবৃন্দ।

শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত ‘আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালার শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীরদ্বয়- মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন এবং অধ্যাপক মুফতী মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা, দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমাদ, উত্তরের নায়েবে আমীরদ্বয়- মাওলানা কবি মুহাম্মাদ ওবায়দুল্লাহ ও মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান আসলামী, দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক এবং উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন। এ ছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করে আশুরার প্রকৃত শিক্ষা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *