Sunday, September 20

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

পবিত্র মাহে রমজানকে ঘিরে রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর বাংলা টিফিন রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পেশাদার সাংবাদিকতার চর্চা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকতার নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে সমাজকে সচেতন করে তোলেন। তাই সাংবাদিকদের দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী এবং প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। অনেক সময় বিভিন্ন চাপ ও প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকদের কাজ করতে হয়, তবে পেশাগত নীতি ও আদর্শ মেনে কাজ করলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কিছু অপেশাদার প্রবণতা দেখা গেলেও অধিকাংশ সাংবাদিক এখনও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের ওপর কোনো ধরনের হয়রানি বা নির্যাতন হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাতে হবে বলেও তারা উল্লেখ করেন।

তারা বলেন, এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। পাশাপাশি এটি সাংবাদিকদের মধ্যে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেও সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা।

এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মিজানুর রহমান, অপু দাস, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার, ফায়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ ও রাজা হোসেন।
আলোচনা শেষে পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সবশেষে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *