Sunday, November 22

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, সহ-সভাপতি পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির এবং সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন নির্বাচিত হন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল, সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী। ২০২৬-২০২৯ সেশনের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু। অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন তারুণ্যের কথার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন।

এর আগে ত্রিবার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।

নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তাঁরা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে; অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে সংগঠন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃত্ব ও সদস্যদের নিয়ে মানিকগঞ্জ জেলা শাখাকে একটি মডেল সমিতি হিসেবে গড়ে তুলতে চান তাঁরা; সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *