Saturday, August 29

মানিকগঞ্জে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি, (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর উপজেলার নয়া কান্দি দোয়াত আলী দাখিল মাদ্রাসার সামনে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, একটি ওভারলোড গাড়ি স্কেলে আসার পর গাড়িটির চালান কপি দেখতে চাওয়া হয়। তবে চালান কপি দিতে না পারায় গাড়িটি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাক মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এসে স্কেলের অস্থায়ী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ।

এ সময় অফিসের বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে স্কেলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে কারা ঠিক কী কারণে এবং কতজন মিলে ভাঙচুর করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *