রবিবার, জুন ২১

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টায় ডায়মন্ড প্লাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাও. মুহাম্মদ দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ জাহিদুর রহমান।

এছাড়াও সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সকল (রুকন) সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *