Wednesday, November 18

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

|| অনলাইন ডেস্ক ||

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বস্তটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সংস্থার নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *