
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
কূটনৈতিক ও অফিসিয়াল (সরকারি) পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি সংক্রান্ত এক দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই চুক্তি সই হয়।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি সই করেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
