
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাজু হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মানিক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রতীক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লু হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মোঃ সায়িম হোসেন, সদস্য মোঃ নাহিদ হোসেন, শিশির আহম্মেদ, আসাদুজ্জামান ভুট্টু, আরাফাত হোসেন রাব্বি, মোঃ বেনজির হোসেন, কোলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান এবং ছাত্রনেতা তুহিন হোসেন, সজিব হোসেন ও নাঈম হোসেন। এ সময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাজু হোসেন বলেন, “বিগত দিনে ত্যাগ স্বীকার করার কারণেই আমাদের দল আজ রাষ্ট্র পরিচালনায় এসেছে। রাজপথে যারা নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তারাই আগামীতে সর্বস্তরের নেতৃত্বে আসবেন। দলীয় প্রধান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের সংগঠন পরিচালিত হবে।”
আলোচনা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
