রবিবার, এপ্রিল ১৯

বগুড়ায় অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম বেড়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায়।

মহাসড়কের পাশে বসবাসকারী মাহাবুব রশিদ বলেন, সকালের ঘুম থেকে উঠে রাস্তায় গিয়ে ছিন্নভিন্ন ওই লাশ দেখতে পাই। একজন বৃদ্ধ পাগলী এই রাস্তায় চলাচল করতো। আমরা ধারনা করছি সেই হবে। মনে হয় রাতের কোনো একসময় গাড়ির চাপায় সে নিহত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কে মরদেহটি পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় দেহটি ছিন্নভিন্ন হয়ে গেছে।

এ বিষয়ে এএসআই গনেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন ছিল। ফলে চেহারা দেখে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *