Tuesday, October 27

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

|| আহম্মেদ সায়েম | বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে গণঅধিকার পরিষদের বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে খয়ের উদ্দিন মাদ্রাসা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কেক কেটে দলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্যসচিব আমির হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিয়ার সুমন। প্রধান বক্তা ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু।

এ ছাড়া ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিশির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *