Wednesday, October 7

প্রেসিডেন্সির সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রুয়েট কনস্ট্রাক্ট কার্নিভালে অসাধারণ সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত ‘কনস্ট্রাক্ট কার্নিভাল ২.০’-এর অটোক্যাড প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন প্রতিযোগী শিক্ষার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও জাতীয় পর্যায়ে প্রতিভা প্রকাশের সুযোগ তৈরিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়মিত বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মশিউর রহমানের এই গৌরবময় অর্জনের পেছনে বিভাগের বিভাগীয় প্রধান মো. তাহমিদ মোস্তফার সার্বিক দিকনির্দেশনা এবং প্রভাষক ফারজানুল ইসলাম হিমেল ও শেখ ফারদিন আহমেডের নিরলস প্রস্তুতি, অনুশীলন ও অনুপ্রেরণা বিশেষ ভূমিকা পালন করেছে।

এ অর্জনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মশিউর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টার প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *