বৃহস্পতিবার, এপ্রিল ২৩

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় র‍্যালির মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা’র সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন শুভ উদ্বোধন করেন।

সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য রক্ষায় সঠিক পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম খাবার নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতেই এই পুষ্টি সপ্তাহের আয়োজন। আগামী এক সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে পুষ্টি বিষয়ক পরামর্শ, ক্যাম্পেইন এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, ডাক্তার মিনাক্ষী চাকমা, ডাক্তার সাদ সহ হাসপাতালের সকল ডাক্তার ও নার্সগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *