Wednesday, November 25

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন

|| নিজস্ব প্রতিবেদক ||

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ূন কবির লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে লিডিং ইউনিভার্সিটিতে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে লিডিং ইউনিভার্সিটি বিএনসিসি।

পরিদর্শন পরবর্তী লিডিং ইউনিভার্সিটির বোর্ডেরুমে এক মতবিনিময় সভায় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব
হুমায়ূন কবির লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়ন দেখে মুগ্ধ হন। তিনি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ক্যাম্পাস থেকে সিলেট শহর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটিসহ সকল প্রতিষ্ঠানের উন্নয়নে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সাথে তিনি আছেন। সিলেটসহ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নমূলক কাজে অবদান রাখার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলী রাষ্ট্রের সম্মানজনক স্বীকৃতি পাবার যোগ্য বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ূন কবির।

এসময় সিলেট ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, এমপি, এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটিতে আসার জন্য মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ূন কবিরকেরকে ধন্যবাদ জানান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *