
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্র্যান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু ফাত্তাহ মো. রওশন কবির, রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় এবং নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এবং প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ আমন্ত্রিত কৃষক ও স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
