Thursday, August 13

দেশে ফের বাড়লো স্বর্ণের দাম

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ১৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *