Wednesday, July 22

কুড়িগ্রামে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে নাগেশ্বরী কলেজ মোড়ে শাখা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মো. মাসুদ হোসাইন, মো. রাশিদুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং খাদেমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদে বিনির্মাণে নগদবিহীন লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কিউআর কোডের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা অত্যন্ত সহজে এবং নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালে ব্যাংকের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ‘বাংলা কিউআর’ কোড বিতরণ করা হয় এবং ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করা হয়। আলোচনা শেষে বেলুন উড়িয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংক শাখায় এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *