সোমবার, জুন ১

ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১ জুন) সকাল সোয়া ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রথাগত নিয়মে দাফতরিক কার্যক্রম শুরু করেন। প্রথম কার্যদিবসেই দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি।

প্রেস উইং আরও জানায়, মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্পের সার্বিক উন্নয়নে করণীয় নির্ধারণে একটি উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আরেকটি সৌজন্য সাক্ষাৎ এবং সবশেষে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তাঁর সঙ্গে একটি পৃথক সাক্ষাৎ কর্মসূচি নির্ধারিত রয়েছে। আজ প্রধানমন্ত্রীর সব কটি কর্মসূচিই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *