
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল চারটায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের দক্ষিণ হলে অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির শতাধিক সদস্যের উপস্থিতিতে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও মরহুম অ্যালামনাইদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচানা করেন মো. ওমর ফারুক। পরে অ্যাসোসিয়েশনের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট (iubdalumni.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওয়েবসাইটটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
সভায় সংগঠনটির আগামী ‘ফ্যামিলি ডে ২০২৭’ এর আয়োজন এবং ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিস্তৃত আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ নাঈম শাহাদাৎ, আজিজ এমরান, প্রফেসর নাজমুল হক, অ্যাডভোকেট শোয়াইব মিয়া, সাবেক ডিআইজি সানা শামিনূর রহমান, যুগ্ম সচিব আজমুল হক, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, অ্যাডভোকেট আনসারী, সোহরাব হোসেন, অখিল পোদ্দার, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন সুজন, মোছাদদেরুল হক মিঠু, হারুন অর রশিদ, নূরুল হুদা ও অ্যাডভোকেট ওমর ফারুকসহ উপস্থিত সদস্যবৃন্দ।
