রবিবার, মে ১০

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নিয়মিত মাসিক বৈঠক ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বাদ মাগরীব উত্তরাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগর উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন ড. মওলানা মোস্তাক আহমদ। সংগঠনের নিয়মিত কর্মসূচি ‘আমল করি জীবন গড়ি’ পাঠ করেন উত্তরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা ওয়ালিউল্লাহ ফরাজী। সভাপতির স্বাগত বক্তব্যের পর গত মাসের রেজুলেশন পাঠ এবং কেন্দ্রীয় সার্কুলারের আলোকে চলতি মাসের নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় আল্লাহর রাস্তায় অর্থ ব্যয়ের ফজিলত সম্পর্কে আলোচনা করেন নায়েবে আমীর মুফতী মাওলানা মিজানুর রহমান আসলামী। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নায়েবে আমীর কবি মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ।

সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক, বৈঠকে উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম লিটনকে সাংগঠনিক সম্পাদকের নতুন দায়িত্ব প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, ঢাকা মহানগরী উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু তোহা মোহাম্মদ নুরুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদের, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, বাইতুলমাল সম্পাদক মাওলানা মোজাম্মেল হোসাইনসহ অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ।

বৈঠকের শেষাংশে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব ওসমান গনী সাহেবের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া কেন্দ্রীয় আমীর ও নায়েবে আমীরসহ যারা হজ্জে গমন করেছেন ও করবেন, তাদের সুস্বাস্থ্য এবং হজ্জে মাবরুর কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য যে, মহানগর উত্তরের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ওয়ালী উল্লাহ ফরাজী আগামী ১৩ তারিখ পবিত্র হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *