Monday, August 3

ইবির নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারকে তালাবায়ে আরাবিয়ার সংবর্ধনা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ এমতাজ হোসাইন ও ট্রেজারার (কোষাধ্যক্ষ) প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলীকে ফুলেল সংবর্ধনা ও স্মারক প্রদান করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখা।

সোমবার (৩ আগস্ট) পৃথক অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের এই দুই শীর্ষ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা জ্ঞাপন করেন।

সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সাইফুল ইসলাম আলিফ, সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম, আহসান হাবীব, শাকিল আহমেদ ও সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ইবির শিক্ষা ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নবনিযুক্ত উপ-উপাচার্যের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। দাবিসমূহ হলো—

১. বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বন্ধ হয়ে যাওয়া বা ঝুলে থাকা ইসলামী বিষয়গুলো পুনরায় চালু করা।
২. ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়কে তার প্রতিষ্ঠাকালীন মূল লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৩. ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদেরীর নামে একটি আবাসিক হলের নামকরণ করা।

সংগঠনের দাবিসমূহ মনোযোগ দিয়ে শোনেন নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ এমতাজ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলীকেও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *