
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ভোলা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন।

আজ রোজ সোমবার (১৮ মে) ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. সজীব আলী, এবং সৈয়দ মোঃ ওসমান বিন হাসনাইন ও সাবেক সভাপতি বিন ইয়ামিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বাকি দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সি: সহ-সভাপতি পদে মোহাম্মদ মাহদী হাসান, সহ-সভাপতি আজমাঈন ফায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মামুন বিন রশিদ মনোনীত হয়েছেন।
নবনিযুক্ত সভাপতি এস এম শামীম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— দলমত নির্বিশেষে আমরা সবাই দীপ সন্তান। এই বিশ্বাসকে ধারণ করেই ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতিকে সম্পূর্ণ রাজনৈতিকমুক্ত, ঐক্যবদ্ধ ও মানবিক একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।”
শামীম আরো বলেন, “ভোলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সুখে-দুঃখে পাশে থাকা, নতুন শিক্ষার্থীদের সহযোগিতা করা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা চাই! ভালোবাসা, সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে ভোলা জেলার শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবার তৈরি হোক।”
নবনিযুক্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল বলেন, “আমাদের লক্ষ্য থাকবে সংগঠনের প্রতিটি সদস্যের সুখে-দুঃখে পাশে থাকা, নতুন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করা। পাশাপাশি ভোলা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য আমরা কাজ করে যাব। আমরা সবাই মিলে এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ সমানভাবে বিকশিত হবে। আমাদের এই সংগঠন শুধু একটি জেলাভিত্তিক সংগঠন নয়; এটি ভ্রাতৃত্ব, সহযোগিতা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্যের এক সুন্দর প্ল্যাটফর্ম। সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া নিয়ে ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়-কে আরও এগিয়ে নিতে চাই। আমরা আশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আদেশ, ঐক্যবদ্ধ ও সক্রিয় ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। সবাইকে সঙ্গে নিয়েই আগামীর পথচলা হোক— এই প্রত্যাশা ব্যক্ত করছি।”
